২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনটিভিকর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন এনটিভি'র ভিডিও এডিটর আতিকুল ইসলাম হত্যা মামলার আসামি মো. ফোরকানকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

পটুয়াখালী, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টেলিভিশন এনটিভি'র ভিডিও এডিটর আতিকুল ইসলাম হত্যা মামলার আসামি মো. ফোরকানকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। সোমবার রাতে শহরের হেতালিয়াবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের প্রথমদিকে রাজধানীর মগবাজার রেলক্রসিং এলাকায় দুর্বৃত্তরা আতিককে গুলি করে হত্যা করে তার মোটরসাইকেলটি নিয়ে যায়। আতিকুল ইসলাম হত্যা মামলার অভিযোগপত্রে ফোরকানের নাম রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। ফোরকান পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের জেন্নাত আলীর ছেলে। তবে গত ১৫ বছর ধরে ঢাকায় বসবাস করছে বলে সে পুলিশকে জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩০ ঘ.