২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাস-টেম্পু সংঘর্ষে নিহত ২

চাঁদপুর সদর উপজেলায় বুধবার সকালে বাসের সঙ্গে টেম্পুর সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতরা টেম্পুযাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 06:38 AM

Updated : 24 Aug 2022, 07:39 PM

চাঁদপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলায় বুধবার সকালে বাসের সঙ্গে টেম্পুর সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতরা টেম্পুযাত্রী। সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-চাঁদপুর সড়কে আশিকাটি ইউনিয়নের চাঁদ খাঁর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন। নিহতরা হলেন- টেম্পুচালক ইমন পাটওয়ারী (২০) ও যাত্রী আনিস (২০)। ইমনের বাড়ি চাঁদপুর সদর উপজেলার শিলন্দিয়া মঠখোলা এবং আনিসের বাড়ি হাজীগঞ্জ উপজেলার পশ্চিম রাজারগাঁও এলাকায়। দুর্ঘটনায় আইয়ুব আলী (৩৫) ও মো. আলী (২৫) নামে দুই টেম্পুযাত্রী আহত হয়েছে বলে পুলিশ জানায়। আইয়ুবকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে; আলী সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ কর্মকর্তা নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাঁদপুর থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হলে টেম্পুচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।" পুলিশ বাসটি আটক করেছে এবং দুর্ঘটনাকবলিত টেম্পুটি থানা হেফাজতে রয়েছে। তবে বাসচালক পলাতক বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.