২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে পিটিয়ে খুন, গ্রেপ্তার ২

রাজধানীর লালবাগ এলাকার একটি বাড়ি থেকে সোমবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 06:34 PM

Updated : 24 Aug 2022, 07:33 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগ এলাকার একটি বাড়ি থেকে সোমবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ফয়েজ ও রতন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দু'জনের বরাত দিয়ে লালবাগ থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতে এই ব্যক্তি চুরির উদ্দেশ্যে লালবাগের জেএন সাহা রোডের বাড়িটিতে ঢোকে। ধরা পড়ার পর মারধরের এক পর্যায়ে তার মৃত্যু হয়। চারতলা বাড়িটির নিচতলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/২৩৫০ ঘ.