২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লিতে সেনাপ্রধানকে আনুষ্ঠানিক অভ্যর্থনা

ভারত সফররত সেনাপ্রধান মো. আব্দুল মুবীনকে সোমবার নয়াদিল্লিতে গার্ড অব অনার দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 09:05 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

নয়াদিল্লি প্রতিনিধি নয়া দিল্লি, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফররত সেনাপ্রধান মো. আব্দুল মুবীনকে সোমবার নয়াদিল্লিতে গার্ড অব অনার দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের সেনাপ্রধান জেনারেল দীপক কাপুরের আমন্ত্রণে পাঁচদিনের সফরে রোববার ভারত যান সেনাপ্রধান মুবীন। নয়াদিল্লির সাউথ ব্লক লনে বাংলাদেশের সেনাপ্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়। সেনাপ্রধান মুবীনের সঙ্গে সফরে রয়েছেন তার স্ত্রী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। সফরকালে ভারতের সেনাপ্রধানের সঙ্গে উভয় দেশের সেনাবাহিনী সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন জেনারেল মুবীন। ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনাও ঘুরে দেখবেন তিনি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষার বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা জেনারেল মুবীন ও জেনারেল দীপক। গত জানুয়ারিতে ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল পি ভি নায়েক বাংলাদেশ সফরে যান। এর মাত্র দুই মাসের মধ্যেই ভারত সফরে এলেন জেনারেল মুবীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৪০ ঘ.