২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলরেট কমালো গ্রামীণফোন

নতুন প্যাকেজের মাধ্যমে প্রি-পেইড কলরেট কমানোর ঘোষণা দিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 05:13 PM

Updated : 24 Aug 2022, 07:31 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন প্যাকেজের মাধ্যমে প্রি-পেইড কলরেট কমানোর ঘোষণা দিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড। গ্রামীণের নতুন প্যাকেজ অনুযায়ী সর্বনিু ৭৯ পয়সা/মিনিট হারে যেকোনো অপারেটরে কথা বলার সুযোগ পাবেন গ্রাহকরা। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ওডভার হেশজেডাল রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে কম কলরেটের তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করেন। গ্রামীণফোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন প্যাকেজ সোমবার থেকে বাজারে পাওয়া যাবে। এই ঘোষণার মধ্য দিয়ে স্মাইল প্যাকেজ বিলুপ্ত হলো। গ্রামীণের বর্তমান প্রি-পেইড গ্রাহকদের গড়ে প্রতি মিনিটে দেড় টাকা খরচ হয়। নতুন প্যাকেজগুলো হলো