২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নীতি প্রণয়নে কর্মপরিকল্পনা চূড়ান্ত: মন্ত্রী

সরকার জাতীয় খাদ্য নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে। স্বল্প ও মধ্য মেয়াদী কর্মসূচির মাধ্যমে এ খাদ্য নীতি বাস্তবায়ন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 04:56 PM

Updated : 24 Aug 2022, 07:31 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জাতীয় খাদ্য নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে। স্বল্প ও মধ্য মেয়াদী কর্মসূচির মাধ্যমে এ খাদ্য নীতি বাস্তবায়ন করা হবে। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিচালক স্টামুলাস কোটাস রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাকে এ কথা জানান। এ সময় এফএও'র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এড স্পাইকার্স উপস্থিত ছিলেন। আব্দুর রাজ্জাক বলেন, সরকার সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। খাদ্য নিরাপত্তার জন্য উপকূলীয় অঞ্চল এবং উত্তরাঞ্চলে খাদ্য উৎপাদনে বিনিয়োগ বাড়াতে হবে। এজন্য গবেষণা, মানব সম্পদ উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে স্থায়ীরূপ দেওয়া সম্ভব হবে। এ কর্মপরিকল্পনার বিষয়ে সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও দাতা সংস্থার সঙ্গে পরামর্শ করবে। ঢাকায় মে মাসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক কর্মশালায় তা উপস্থাপন করা হবে। এফএও পরিচালক বাংলাদেশের খাদ্য নীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন কর্মপরিকল্পনার প্রশংসা করে বলেন, এটি একটি অত্যন্ত ভাল কর্মপরিকল্পনা। এর ফলে খাদ্য নিরাপত্তা জোরদার ও এজন্য বাংলাদেশের ভূমিকা বিভিন্ন অঙ্গনে প্রশংসিত হবে। তিনি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে এফএও'র সহযোগিতা অব্যাহত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স.ম. গোলাম কিবরিয়া। বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৫১ ঘ.