২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে যুবলীগের সংঘর্ষ-বোমাবাজি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগ উপজেলায় যুবলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 11:48 AM

Updated : 24 Aug 2022, 07:32 PM

নোয়াখালী, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগ উপজেলায় যুবলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। রোববার উপজেলার কুতুবেরহাট বাজারে এ ঘটনায় উভয় পক্ষের আটজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে যুবলীগের তিনজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুতুবেরহাট এলাকার বিষ্ণপুর গ্রামের যুবলীগ কর্মী মিলন ১০-১২ জন সহযোগী নিয়ে সকাল ১১টার দিকে বাজারে মহড়া দেন। এর কিছুক্ষণ পর প্রতিপক্ষ জেলা যুবলীগের সদস্য আবুল বাসার ওরফে মির্জার সমর্থকরাও মহড়া দেওয়া শুরু করে। এক পর্যায়ে বাজারের দক্ষিণ অংশে গেলে মিলনের সমর্থকরা তাদের ধাওয়া করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ৪-৫টি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংঘর্ষে আহতদের মধ্যে আছে- আনোয়ার (২৫), ফারুক (২০), সাইফুল (১৮), শান্ত (২২) ও বেলাল হোসেন (৩৫)। তাদের নোয়াখালীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হানিফ, ফারুক ও রফিক নামে তিন যুবলীগ কর্মীকে আটক করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। থানার ওসি মোক্তার হোসেন যুবলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষকারীরা কয়েকটি হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষই মামলা করেনি বলে ওসি জানান। জেলা যুবলীগের সদস্য বাসার জানান, ঘটনার সময় তিনি জেলা সদরে ছিলেন। তবে এলাকায় সংঘর্ষের খবর তিনি শুনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ ১৭৩৯ ঘ.