২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ভেতর বিএসএফ'র পরিখা

সিলেটের গোয়াইনঘাটের পাদুয়া সীমান্তে শনিবার বাংলাদেশের ভেতরে পরিখা খনন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 03:42 PM

Updated : 24 Aug 2022, 07:30 PM

সিলেট, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাটের পাদুয়া সীমান্তে শনিবার বাংলাদেশের ভেতরে পরিখা খনন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। পরে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) প্রতিবাদ করলে তারা ওই স্থান ছেড়ে চলে যায়। এ ঘটনায় দুপুর দেড়টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্তপ্রতাপপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বিডিআর ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিডিআর'র লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার বিএসএফ গোয়াইনঘাটের পাদুয়া এলাকায় সীমান্ত লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে ১৫-২০টি পরিখা খনন করে। এ সময় বিডিআর তাদের বাধা দিলেও তারা খনন অব্যাহত রাখে। এ অবস্থায় দু'দেশের পতাকা বৈঠকে বিএসএফকে তাদের ভুখণ্ডে ফিরে যেতে অনুরোধ করা হয়। বৈঠকের পর শনিবার বিএসএফ পরিখা খনন বন্ধ করে চলে যায়। পতাকা বৈঠকে বিএসএফ'র নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার শেখর গুপ্ত এবং বাংলাদেশ রইফেলসের নেতৃত্ব দেন ২১ রাইফেল ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.