সাভার, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পারিবারিক কলহের জের ধরে ঢাকার সাভারে স্বামীর হাতে এক মহিলা খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
নিহতের নাম- বিলকিস বেগম (২৬)।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে কলমা জিনজিরা এলাকার বাসিন্দা বিলকিসের সঙ্গে তার স্বামী আবু তালেবের ঝগড়া হয়।
এক পর্যায়ে আবু তালেব গলাটিপে বিলকিসকে হত্যা করে পালিয়ে যান।
সকালে এলাকাবাসী বিলকিসকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে বলে জানান এসআই আজিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24