২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এক বছরে নারী নির্যাতন হয়নি প্রমাণ করুন'

দেশে গত এক বছরে যে কোনো নারী নির্যাতন হয়নি তা সৈয়দ আশরাফুলকে প্রমাণ করতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 11:12 AM

Updated : 24 Aug 2022, 07:25 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গত এক বছরে যে কোনো নারী নির্যাতন হয়নি তা সৈয়দ আশরাফুলকে প্রমাণ করতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সৈয়দ আশরাফকে উদ্দেশ্য করে খন্দকার মোশাররফ বলেন, ''হত্যা, নির্যাতন ও ধর্ষণ এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তারপরও আপনি (আশরাফুল ইসলাম) বলেছেন, এটি ঠিক নয়। আপনারা সরকারে আছেন, নারী নির্যাতনের ওই কথা সঠিক না হলে তথ্য দিয়ে প্রমাণ করুন দেশের গত এক বছরে কোনো নারী নির্যাতন হয়নি।'' আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলী নেত্রী খালেদা জিয়া বলেন, "গত ১৩ মাসে এ সরকারের আমলে সারাদেশে ২০ ভাগ নারী নির্যাতনের শিকার হয়েছেন"। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ খালেদার ওই বক্তব্য প্রসঙ্গে বলেন, "আমরা চ্যালেঞ্জ দিলাম, এক কোটি ৬০ লাখ নির্যাতিত নারীর নাম, ঠিকানা এবং ঘটনাস্থল জাতির সামনে প্রকাশ করুন। আমরা গঠনমূলক বিরোধীদলীয় নেত্রী চাই। দায়িত্বশীল পদে থেকে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট না করার আহবান জানাবো।" বুধবার খোন্দকার মোশাররফ বলেছেন, ''আমাদের কাছে নারী নির্যাতনের অনেক তথ্য আছে। প্রয়োজনে তা জাতির কাছে উপস্থাপন করবো।'' ''সারা দেশে নারীদের ওপর নির্যাতন চলছে," জানিয়ে খোন্দরকার মোশাররফ বলেন, "২১ ফেব্র"য়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে কিভাবে একজন নারী অপমানিত হয়েছে তা গণমাধ্যমে প্রচার হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ময়মনসিংহ আন্দন মোহন কলেজে ছাত্রীদের ওপর হামলার খবর তো জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৬৫৮ ঘ.