২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নারীসহ ৬ চরমপন্থী গ্রেপ্তার

মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর থেকে বুধবার ভোরে দুই নারীসহ ছয় চরমপন্থিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 10:54 AM

Updated : 24 Aug 2022, 07:25 PM

মাদারীপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর থেকে বুধবার ভোরে দুই নারীসহ ছয় চরমপন্থিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য কুষ্টিয়ার কালু মণ্ডল (৪০) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩০), শাহাদুল মণ্ডল (২৮), মনিরুল ইসলাম (২৮) ও মেহেরপুরের গাংনী উপজেলার হিসাব আলী ও সুমাইয়া বেগম (১৮)। তাদের কাছ থেকে মোবাইল ফোনের একাধিক সিম, মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিবচর থানার ওসি আবদুল জলিল। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা নিজেদের চরমপন্থী দলের সদস্য বলে স্বীকার করেছেন। ওসি বলেন, "কিছুদিন ধরে হকারের বেশে এ এলাকায় তারা আত্মগোপন করে ছিল। তারা নারীদের দলে ভিড়িয়ে দলকে আরো সংগঠিত করতে কাজ করছিল। " গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর ও মেহেরপুরের গাংনী থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান। স