২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা শেষে দেশে ফিরলেন দেলোয়ার

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 06:32 PM

Updated : 24 Aug 2022, 07:22 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে দলীয় নেতারা তাকে স্বাগত জানান। গত ৭ ফেব্র"য়ারি দেলোয়ার সিঙ্গাপুর যান। সেখানে কুইন্স এলিজাবেথ হাসপাতালে তার হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনির চিকিৎসা করা হয়। সরকারের 'নাম বদলের' সংস্কৃতির সমালোচনা করে দেলোয়ার বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, "এ সরকার একদলীয় বাকশাল শাসন ব্যবস্থার চেয়েও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। সংসদকে তারা অপপ্রচারের প্রতিষ্ঠানে পরিণত করেছে।" দেশের মানুষ তাদের এই কর্মকাণ্ড মেনে নেবে না বলেও জানান দেলোয়ার। আরোগ্য লাভের জন্য দোয়া করায় তিনি দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বিমানবন্দরের প্রবেশ পথে তাকে ফুল দিয়ে স্বাগত জানান যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবসহ ছাত্রদল ও জাসাসের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/০০২৫ ঘ.