২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরকলে বুধ ও বৃহস্পতিবার হরতাল

বাঙালি ব্যবাসায়ী হত্যার প্রতিবাদে রাঙামাটির বরকল উপজেলায় বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে একটি বাঙালি সংগঠন ও স্থানীয় বাঙালি ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 05:24 PM

Updated : 24 Aug 2022, 07:22 PM

রাঙামাটি, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঙালি ব্যবাসায়ী হত্যার প্রতিবাদে রাঙামাটির বরকল উপজেলায় বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে একটি বাঙালি সংগঠন ও স্থানীয় বাঙালি ব্যবসায়ীরা। বুধবার পার্বত্য সম অধিকার আন্দোলন এবং বৃহস্পতিবার স্থানীয় বাঙালি ব্যবসায়ীরা এই হরতাল পালন করবে। পার্বত্য সম অধিকার আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল জানান, ব্যবসায়ী হারুন পালোয়ান হত্যার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করা হলেও প্রশাসনের অনুরোধে এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে শুধু বরকল উপজেলায় বুধবার তারা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্ষন্ত হরতাল পালন করবেন। একই কারণে স্থানীয় বাঙালী ব্যবসায়ীরা বৃহস্পতিবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বলে তিনি জানান। গত রোববার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের পালছড়া এলাকার ঝিরি থেকে হলুদ ব্যবসায়ী হারুন পালোয়ানের (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ ও বিডিআর। এ ঘটনায় জড়িত সন্দেহে বরকলের ভুষণছড়া ইউপি সদস্য সমর বিজয় চাকমা নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.