২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে হাত-পা বাঁধা স্কুলছাত্রের লাশ

ঢাকার ধামরাই উপজেলার হরিদাসপুর গ্রামে মঙ্গলবার বিকালে পুলিশ হাত-পা বাঁধা এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 03:57 PM

Updated : 24 Aug 2022, 07:23 PM

সাভার, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার ধামরাই উপজেলার হরিদাসপুর গ্রামে মঙ্গলবার বিকালে পুলিশ হাত-পা বাঁধা এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে। নিহতের নাম মীর হোসেন (৯)। সে হরিদাসপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে। ধামরাই থানাধীন কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার স্কুল থেকে ফিরে পার্শ্ববর্তী মাঠে খেলতে যায় মীর হোসেন। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিলো না। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর এলাকাবাসী মঙ্গলবার বিকালে গ্রামের ভুট্টা ক্ষেতে হাত পা বাঁধা ও ঘাড় ভাঙ্গা অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে জানান এসআই মঞ্জুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৫৩ ঘ.