২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পাদক মতিউরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 03:07 PM

Updated : 24 Aug 2022, 07:23 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেছে। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলা হয়েছে দুজনকে। মঙ্গলবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ অ্যাডভোকেট ফখরুদ্দিনের দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। আবেদনে বলা হয়েছে, গত ১৪ ফেব্র"য়ারি দৈনিক প্রথম আলো পত্রিকয়ায় 'জামিনে ব্যাপক অনিয়ম' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। হাইকোর্টের দুইজন বিচারপতির নাম ও ছবিসহ প্রকাশিত ওই প্রতিবেদন আদালত অবমাননাকর বলে আবেদনে বলা হয়েছে। আবেদনটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোস্তফা গোলাম কিবরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/২১০০ঘ.