২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

রংপুর, কুড়িগ্রাম ও নওঁগায় মঙ্গলবার পৃথক কয়েকটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 03:00 PM

Updated : 24 Aug 2022, 07:23 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর, কুড়িগ্রাম ও নওঁগায় মঙ্গলবার পৃথক কয়েকটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬০ জন। এর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার আংড়ার ব্রিজের কাছে দুটো যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। আহত হয়েচেন ৪০ জন। কুড়িগ্রাম সদর উপজেলার জগবন্ধু নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজে একটি পানবাহী ট্রাক উল্টে খাদের পড়ে দুজন মারা গেছে। আহত হয়েছে ১০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: রংপুর: বড়দরগা মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস আংড়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এদের পরিচয় পাওয়া যায়নি। এসআই জানান, আহতদের পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রাম: সদর থানার এসআই কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে বগুড়া থেকে কুড়িগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা বাসের। এতে ঘটনাস্থলে বিলকিস আক্তার (১৫) নামে এক বাসযাত্রী মারা যায়। এসআই জানান, আহতদের মধ্যে পরিনা (১৫), আরিফ (১২), রশীদ (১১) ও মকবুলকে (২১) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁ: মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম জানান, জয়পুরহাটের ২৬/২৭ জন পান ব্যবসায়ী রাজশাহীর মোহনপুর থেকে পান নিয়ে ফিরছিলেন। উপজেলার বলিহার ব্রিজের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে চালকের সহকারী হেলাল (৩২) ও পান ব্যবসায়ী মুর্শিদুল (৩০) ঘটনাস্থলে মারা যায়। ট্রাকে থাকা অন্য ১০ ব্যাবসায়ী আহত হয়। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৫৬ ঘ.