খাগড়াছড়ি, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কাঁঠালতলী সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ে খাদ্যে বিষক্রিয়ায় ৩৩ শিক্ষার্থী মঙ্গলবার অসুস্থ হয়ে পড়ে।
জেলা পরিষদ পরিচালিত ওই স্কুলটিতে সকালে নাস্তার সময় পরোটা দেওয়া হলে তা খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের দীঘিনালা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান রুইথি কারবারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোড়া পরোটা খেয়েই শিক্ষার্থীরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। খবর শুনেই তাদের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়।
তবে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে বেশির ভাগ ছাত্র-ছাত্রীই আবার স্কুলে ফিরে যায় বলে জানিয়েছেন খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো. আমির জাফর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫০৬ ঘ.
bdnews24