মৌলভীবাজার, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদরের শ্যামলী আবাসিক এলাকায় রোববার সন্ধ্যায় দুর্বৃত্তের হামলায় এক পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন ফখরুল ইসলাম চৌধুরী (৩২), তার স্ত্রী শারমিন সুলতানা (২৫), ভাই নজরুল ইসলাম চৌধুরী (৩৪), বাবা শফিকুল ইসলাম চৌধুরী (৬০) ও মা তাহেরা বেগম চৌধুরী (৫৬)।
গুরুতর আহত নজরুল ইসলাম চৌধুরীকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ফখরুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকার কয়েকজন যুবক প্রতিদিনের মতো তাদের বাসার সামনে আড্ডা দেওয়ার সময় তার বাবা শফিকুল ইসলাম তাদের চলে যেতে বললে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র, লোহার রড ও লাটিসোটা নিয়ে তাদের বাসায় ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, তারা যাবার সময় প্রায় ৪০ হাজার টাকা দামের দু'টি মোবাইল ফোট সেট, নগদ ১০ হাজার টাকা ও বেশকিছু স্বর্ণালংকার নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ফখরুল ইসলাম চৌধুরী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেছেন।
মো. ফখরুল ইসলাম গ্রামীণফোন কাস্টমার কেয়ারের কর্মকর্তা বলেও জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24