২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে ৭ই মার্চ

স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি ঘোষণার দিন ৭ই মার্চ পালন করছে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও তাদের সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 07:03 AM

Updated : 24 Aug 2022, 07:20 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি ঘোষণার দিন ৭ই মার্চ পালন করছে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও তাদের সমর্থকরা। ১৯৭১ সালের এই দিন ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণে পাকিস্তানী জান্তার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানান বাঙালি জাতিকে। রোববার সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবনসহ দেশব্যাপী আওয়ামী লীগ কার্যালয়ে উত্তোলন করা হয়েছে জাতীয় ও দলীয় পতাকা। সকাল সাড়ে ৭টায় ৩২ নম্বর এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও তারপরে দলীয় নেত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এরপরে দলীয় নেতা-কর্মীরা ও উপস্থিত জনতা পুষ্পস্তবক অর্পণ করেন। দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে। কি হয়েছিলো এই দিনে ১৯৭১ সালের ৭ মার্চ সকাল থেকেই সবুজ জমিনে লাল সূর্যের মধ্যে হলুদে মানচিত্র আঁকা 'স্বাধীন বাংলার' পতাকা নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে রেসকোর্স ময়দানে আসতে শুরু করে হাজার হাজার মানুষ। বিকাল তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই কানায় কানায় ভরে যায় রেসকোর্স ময়দান। নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর বিকেল সোয়া তিনটায় সমাবেশে আসেন বঙ্গবন্ধু। তিনি সমাবেশ মঞ্চে এসে দাঁড়াতেই সমবেত জনতা প্রিয় নেতাকে অভিনন্দন জানায় আকাশ-কাঁপানো স্লোগান আর মুহুর্মুহু করতালিতে। মাত্র ২০ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু ডাক দেন পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের। জনসমুদ্রে বঙ্গবন্ধু উচ্চারণ করলেন, 'সাত কোটি মানুষকে দাবায়া রাখতে পারবা না।' বঙ্গবন্ধু মুক্তিকামী বাঙালির উদ্দেশে সেদিন বলেছিলেন, "তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো।" "মনে রাখবা, রক্ত যখন দিয়েছি; রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।" "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।" জনসমুদ্র থেকে মুহুর্মুহু স্লোগান উঠেছিল: 'জাগো জাগো বাঙালি জাগো', 'তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা', 'তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব', 'বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো'। এদিন পূর্ব ঘোষণা সত্ত্বেও বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি স