২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট জেলেকে ফেরত দিল ভারত

ভারতে সাড়ে চার মাস কারাভোগের পর আট জেলে দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 03:49 PM

Updated : 24 Aug 2022, 07:18 PM

বেনাপোল, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতে সাড়ে চার মাস কারাভোগের পর আট জেলে দেশে ফিরেছেন। রোববার বিকালে বেনাপোল সীমান্তে বিডিআর ও পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা জেলেদের বাড়ি পিরোজপুর ও লক্ষ্মীপুর জেলায় বলে জানিয়েছেন বেনাপোল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী। এরা হলেন- হারুন হাওলাদার, ইমাদুল মোল্লা, কামরুল শাহ, সেলিম, নূরুল হক, শাহ জামাল হাওলাদার, ইসমাইল হোসেন ও সোলায়মান। এসআই আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে মাছ ধরতে কক্সবাজার থেকে বঙ্গোপসাগরে যান এই জেলেরা। গভীর সমুদ্রে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলার নিয়ে ভাসতে ভাসতে ভারতের জলসীমায় ঢুকে পড়লে সে দেশের উপকূলরক্ষী বাহিনী তাদের আটক করে স্থানীয় থানায় সোপর্দ করে। পরে আদালতের মাধ্যমে তাদের আলীপুর কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৪৬ ঘ.