২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইয়ের হাতে খুন

জমি সংক্রান্ত বিরোধে রাউজানে শনিবার মোহাম্মদ মুছা (৪০) নামে এক ব্যক্তি তার বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 01:49 PM

Updated : 24 Aug 2022, 07:18 PM

চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি সংক্রান্ত বিরোধে রাউজানে শনিবার মোহাম্মদ মুছা (৪০) নামে এক ব্যক্তি তার বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আড়াইটার দিকে পূর্ব গুজরা বড় ঠাকুর পাড়ার ফতেহ আলী চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। রাউজান থানার ওসি নিখিল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জায়গা-জমি নিয়ে বড় ভাই হাজী ইছহাক ও তার ছোট ভাই মোহাম্মদ মুছার মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এর জের ধরে শনিবার দুপুরে দু'জনের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে ইছহাক মুছাকে কিরিচ দিয়ে মাথায় আঘাত করলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পর ইছহাক পলাতক রয়েছেন। বিডিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/জিএনএ/১৯৪৬ ঘ.