নাটোর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়াই নাটোর রেল স্টেশনের জমি দখল করে মসজিদ নির্মাণের অভিযোগ ওঠেছে।
রেল কর্তৃপক্ষের অভিযোগ, অসাধু উদ্দেশ্যে স্থানীয়রা বেআইনিভাবে প্রায় ২০ লাখ টাকা বাজার মূল্যের রেলের এ জমিতে মসজিদ নির্মাণ করছেন।
অবশ্য স্থানীয়রা বলছেন, মসজিদ করতে অনুমতি লাগে না।
নাটোর রেল ভবনের উত্তর অংশে ফেব্র"য়ারির মাঝামাঝিতে স্টেশন মসজিদ নামে একটি বহুতল ভবনের কাজ শুরু হয়। ৪৫ ফুট দৈর্ঘ্য ও ৪২ ফুট প্রস্থের এ ভবনের নিচের অংশের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় ২৬ ফেব্র"য়ারি রেলের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক ও পাকশি বিভাগীয় ব্যবস্থাপক কাজ বন্ধের নির্দেশ দেন।
রেলওয়ের কর্মকর্তারা জানান, স্থানীয় ব্যবসায়ী ছাড়াও স্টেশনের টিকেট সংগ্রহকারী ইউনুস আলী খান, নিরাপত্তা কর্মী খোরশেদ আলম, ব্যবসায়ী খোরশেদ আলম ও জাহাঙ্গীর আলম মসজিদ নির্মাণ কাজের তত্ত্বাবধানে রয়েছেন।
এ ব্যাপারে ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিটি স্টেশনে মসজিদ রয়েছে। এখানেও করা হচ্ছে। এ নিয়ে বিতর্কের কিছু নাই। কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা চাঁদা উঠিয়ে নির্মাণের ব্যয় মেটাচ্ছেন।"
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিলেও মসজিদ নির্মাণের বিষয়টি তাদের জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, "কত জনই তো রেলের কত জায়গা দখল করেছে। আমরা তো মসজিদ করছি। এতে বাধা দিয়ে লাভ হবে না। মুসল্লিরা মসজিদ নির্মাণ করবেই।"
স্টেশন মাস্টার দেওয়ান নিজাম উদ্দিন বলেন, তিনি কিছুদিন আগে এ স্টেশনে যোগ দিয়েছেন তাই এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
তবে মসজিদের নামে রেলের জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন পাকশি রেল বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) এ কে এম মাহবুবুল আলম।
তিনি বলেন, "কিছু সুযোগ সন্ধানী লোক মসজিদের নামে রেলের জমি দখলের চেষ্টা করছে। পরে তারা মসজিদের নামে দখল করা অতিরিক্ত জমি ভাড়া দিয়ে মুনাফা করবে।"
ইতোমধ্যে নাটোর সদর থানায় অভিযোগ করা হয়েছে জানিয়ে মাহবুবুল আলম আরো বলেন, "পুলিশ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এরপরও তারা কাজ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এভাবে মসজিদ নির্মাণ করা হলে নাটোর স্টেশন ভবিষ্যতে স
bdnews24