দিনাজপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, তার সহযোগিতা ছাড়া সরকারের পক্ষে ডিজিটাল বাংলাদেশ গড়া অসম্ভব।
সরকার পরিচালনায় সতর্ক হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে জাতীয় পার্টির প্রত্যাশিত মূল্যায়ন হচ্ছে না বলেও অভিযোগ করেন জাপা চেয়ারম্যান।
এরশাদ শনিবার দিনাজপুর লোক ভবনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে বক্তব্য রাখেন।
তিনি বলেন, "২০২১ সালের ভিশন সফল করতে হলে আমাদের সহযোগিতা নিতে হবে। এরশাদের সহযোগিতা ছাড়া ২০২১ সালের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা সম্ভব নয়।"
সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, "মহাজোটে কী হচ্ছে আপনি তা জানেন। তাই সময় থাকতে লাগাম টেনে ধরুন এবং নিয়ন্ত্রণ করুন। তা না হলে জনগণ ভিন্ন পথ অবলম্বন করবে।"
মহাজোটে জাতীয় পার্টিকে উপেক্ষা করা হচ্ছে বলে দলটির নেতা-কর্মীরা অভিযোগ করে আসছে। এ নিয়ে এরশাদকেও মাঝে-মধ্যে সরব হতে দেখা যায়।
জাপা চেয়ারম্যান বলেন, "গত নির্বাচনে জাপা'র ২৯টি আসনে আওয়ামী লীগ থেকে ভোট পেয়েছি ১৫ লাখ ৩৭ হাজার। বিপরীতে আওয়ামী লীগের ২৫৪টি আসনে জাতীয় পার্টি ভোট দিয়েছে ৬০ লাখ ৯৬ হাজার। বিনিময়ে কী পেয়েছি ? পেয়েছি লাঞ্ছনা আর বঞ্ছনা। আমরা গম চাই না, অর্থ চাই না- আমরা চাই সম্মান।"
সংসদে স
bdnews24