চাঁদপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে তল্লাশি চালিয়ে ১২ মণ জাটকা আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে ঢাকাগামী এমভি কিং সম্রাট লঞ্চে শুক্রবার রাত সাড়ে ১২টায় তল্লাশি চালিয়ে ওই জাটকা (অপরিণত ইলিশ) পাওয়া যায় বলে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট খাজা মাসুম জানিয়েছেন।
ইলিশকে বড় হওয়ার সুযোগ দিতে দেশে জাটকা শিকার নিষিদ্ধ।
খাজা মাসুম বলেন, জাটকাগুলো দুটি ঝুড়িতে রাখা ছিলো, যার দাম ১ লাখ টাকা।
এ সব জাটকা চাঁদপুরের বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও জেলা কারাগারে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.
bdnews24