২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবিরাজি 'চিকিৎসায়' এক নারীর মৃত্যু চাঁদপুরে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কবিরাজি 'চিকিৎসায়' এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পালিয়ে গেছে ওই কবিরাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 05:54 AM

Updated : 24 Aug 2022, 07:19 PM

চাঁদপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কবিরাজি 'চিকিৎসায়' এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পালিয়ে গেছে ওই কবিরাজ। এ ঘটনায় মৃতের পরিবার হত্যার অভিযোগ এনে কবিরাজ অলি উল্লাহর (৫০) বিরুদ্ধে একটি মামলা করেছে বলে পুলিশ জানিয়েছে। রূপসা ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে ফাতেমা বেগমের (৪৫) মৃত্যু হয় শুক্রবার সন্ধ্যা ৭টায়। ওই গ্রামের সফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোচবাড়ির মৃত আবুল কালামের স্ত্রী ফাতেমা শ্বাসকষ্টে ভুগছিলেন। এজন্য শুক্রবার সন্ধ্যায় রূপসা বাজারে কবিরাজ অলির কাছে যান তিনি। "অলি কবিরাজ ফাতেমার নাক ও মুখে কাপড় বেঁধে পানি ঢালে। এর ১০/১৫ মিনিট পরই ফাতেমার মৃত্যু হয়", বলেন তিনি। ফাতেমা এক মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী বলে সফিউল জানান। রূপসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কবিরাজের অপচিকিৎসার কারণেই ফাতেমার মৃত্যু হয়েছে। আর ফাতেমা মারা যাওয়ার পর থেকে অলি পলাতক।" এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় যোগাযোগ করা হলে উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফাতেমার ভাই মো. ইব্রাহিম বাদি হয়ে রাতেই ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। ফাতেমার লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক চিকিৎসার জন্য স্থানীয় কবিরাজদের দ্বারস্ত হন, যাদের চিকিৎসা বিষয়ে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই। স