২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় শিবিরকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 01:57 PM

Updated : 24 Aug 2022, 07:16 PM

সাতক্ষীরা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ইন্দ্রনগর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কালিগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন। গ্রেপ্তারকৃত শিবিরকর্মী হলেন- শাহীনুর রহমান (২৩)। ওসি জানান, শাহীনুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলার আসামি। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং আমির আলী হলে থাকতেন। পুলিশ কর্মকর্তা জানান, ফারুক হত্যাকাণ্ডের পর শাহীনুর গ্রামের বাড়ি এসে আত্মগোপন করেন। গত ৮ ফেব্র"য়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে মারা যান গণিত বিভাগের ছাত্র ফারুক। পুলিশ বলেছে, শিবিরের হামলায় ফারুক নিহত হয়েছেন। এ ঘটনার পর সারা দেশে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে রাজশাহীতে তিন জামায়াত নেতাসহ গ্রেপ্তার হয়েছে শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৩ ঘ.