২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় সংঘর্ষে আহত ১০

পূর্ব বিরোধের জেরে বরগুনার পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটা গ্রামে বৃহস্পতিবার রাতে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 01:19 PM

Updated : 24 Aug 2022, 07:16 PM

বরগুনা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বিরোধের জেরে বরগুনার পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটা গ্রামে বৃহস্পতিবার রাতে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে পাথরঘাটা পৌর যুবদলের সাবেক সভাপতি সোহেল, ছোট পাথরঘাটা গ্রামের ইউনুস আলী খান, সালাহউদ্দিন খান, স্বপন খান, জাহাঙ্গীর হোসেন জমাদ্দার, ঘুটাবাছা গ্রামের মোশারফ হোসেন ও চর লাঠিমারা গ্রামের জামাল হোসেনকে পাথরঘাটা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাথরঘাটা থানার ওসি মো. মাহে আলম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। এরা হলেন- পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ, বেলাল হোসেন, স্বপন, রাজু, রাহুল, শাহিন ও জামাল। আহতরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে ঘুটাবাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষিমেলায় ছোট পাথরঘাটা গ্রামের ইসমাইল হোসেনের সঙ্গে প্রতিবেশী আল আমিনের বিরোধ হয়। এর জেরে ইসমাইল হোসেন বৃহস্পতিবার সকালে আল আমিনকে মারধর করে। এ নিয়ে রাতে ছোট পাথরঘাটা সাইক্লোন সেন্টারে সালিশ বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৪ ঘ.