২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ জামায়াতের ২ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 04:16 PM

Updated : 24 Aug 2022, 07:14 PM

কিশোরগঞ্জ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার সময় পুলিশ জেলা জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কিশোর সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন। গ্রেপ্তাকৃতরা হলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মো. রমজান আলী ও প্রচার সম্পাদক মো. আজিজুল হক। পুলিশ জানায়, জেলা জামায়াত ও শিবির দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গৌরাঙ্গবাজারের কাছাকাছি আসার পর আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে পুলিশ বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওসি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশ বাধ্য হয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। এ দুজনসহ মিছিলে অংশগ্রহণকারীদের আসামি করে থানায় মামলা করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.