২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গুলি করে ৬৯ লাখ টাকা ছিনতাই

নরসিংদীর শিবপুর উপজেলায় একটি স্পিনিং কারখানার কর্মকর্তাকে গুলি করে দুর্বৃত্তরা ৬৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 11:07 AM

Updated : 24 Aug 2022, 07:15 PM

নরসিংদী, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর শিবপুর উপজেলায় একটি স্পিনিং কারখানার কর্মকর্তাকে গুলি করে দুর্বৃত্তরা ৬৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উপজেলার ইটাখোলা নামকস্থানে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের গুলিতে আহত থার্মেক্স গ্র"প অব কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক জাহিদুল ইসলামকে (৪৩) প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন শিবপুর থানার ওসি মজিবুর রহমান মজুমদার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য জাহিদুল ইসলাম নরসিংদী শহরের একটি ব্যাংক থেকে টাকা তুলে মাইক্রোবাসে করে কোম্পানির মনোহরদী পাঁচকান্দি এলাকায় স্পিনিং কারখানায় যাচ্ছিলেন। ইটাখোলা এলাকায় আসার পর ছিনতাইকারীরা মাইক্রোবাসের গতিরোধ করে এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় জাহিদুল বাধা দিলে ছিনতাইকারীরা তাকে গুলি করে। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় মাইক্রোচালক আসাদ (৩০) ও কারখানার আরেক কর্মকর্তা মো. ফারুক (৪০) আহত হন। তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০০ ঘ.