২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওপর থেকে পড়ে মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বদ্যিালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) সি ব্লক ভবন থেকে পড়ে হাফিজউদ্দিন (৩৫) নামে একজন বুধবার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 12:02 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বদ্যিালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) সি ব্লক ভবন থেকে পড়ে হাফিজউদ্দিন (৩৫) নামে একজন বুধবার মারা গেছেন। হাফিজ দৈনিক মজুরির ভিত্তিতে বিশ্ববিদ্যালয় হাসপাতালে কাজ করতেন বলে তার মামাতো ভাই মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাফিজ সকাল সাড়ে ৮টায় ভবনের ওপর থেকে পড়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা জানান, হাফিজ মারা গেছেন। হাফিজ কত তলা থেকে কীভাবে পড়লো তা জানা যায়নি। মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাফিজ সি ব্লক ভবনের চার তলায় ডা. গোলাম কিবরিয়ার চেম্বারে কাজ করতেন। শত্র"তাবশত কেউ হাফিজকে ফেলে দিতে পারে বলে মনির সন্দেহ করছেন। শাহবাগ থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হলেও হাফিজ আত্মহত্যা করেছে, না কেউ তাকে ফেলে দিয়েছে- তা তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭৫০ ঘ.