খাগড়াছড়ি, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি শহরতলীর শালবন আর্দশপাড়ায় মঙ্গলবার বিকালে বসতি স্থাপনকারী বাঙালিদের (সেটলার) কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এসএম হমায়ুন কবীর বলেন, চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। নাশকতাও হতে পারে।
খবর পেয়ে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. আবুল কাসেম ও মো. জাবেদ জানিয়েছেন, বিকাল সাড়ে ৪টার দিকে চারটি বাড়ি সম্পূর্ণ এবং একটি আংশিক পুড়ে গেছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ ও পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আবুল কালাম সিদ্দিকি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, দুটি ঘর পুড়ে গেছে। তবে কে আগুন দিয়েছে তা এখনো বলা যাচ্ছে না।
এলাকায় অতিরিক্ত সেনা, আর্মড পুলিশ ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24