পটুয়াখালী, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী জেলা শহর থেকে ধারালো অস্ত্র এবং ২১ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাত ৮টার দিকে শহরের স্বনির্ভর সড়ক থেকে জাহিদ হোসেন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৮ এর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মহিউদ্দিন মজুমদার।
জাহিদের কাছে নগদ ৪ হাজার টাকা, ১টি মোবাইল সেট, ১টি ধারালো ছোরা এবং ১টি ধারালো চাপাতি পাওয়া গেছে বলে জানান তিনি।
র্যাব বলছে, জাহিদ দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত।
তার বিরুদ্ধেমাদক নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫০ ঘ.
bdnews24