২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে আরো ৩ শিবিরকর্মী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগকর্মী খুন ও হামলার ঘটনায় সোমবার ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরের আরো তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 02:28 PM

Updated : 24 Aug 2022, 07:10 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগকর্মী খুন ও হামলার ঘটনায় সোমবার ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরের আরো তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এরা হলেন- আইন ও বিচার বিভাগের দ্বিতীয় বর্ষের জাহাঙ্গীর আলম ও রাজীব হোসেন এবং ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের বিদুষ চন্দ্র সরকার। শিবিরে অমুসলিমদেরও সদস্য করা হয়ে থাকে। মতিহার থানার ওসি তোফাজ্জাল হোসেন বলেন, বেলা আড়াইটার দিকে ক্যাম্পাসের রবীন্দ্র কলা ভবন থেকে শিবির কর্মী জাহাঙ্গীর ও রাজীবকে এবং বিকাল ৪টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হল থেকে অপর শিবিরকর্মী বিদুষকে আটক করা হয়। আটকদের থানায় জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ কর্মকর্তা জানান। গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের সঙ্গে জামায়াত সমর্থক শিবিরের সংঘর্ষে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন খুন হন। পরদিন তার লাশ ম্যানহোল থেকে উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, শিবিরের হামলায় গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক মারা গেছেন। এর পর সারা দেশে পুলিশ চিরুণী অভিযান চালিয়ে দুই শতাধিক জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করে। রাজশাহীতে গ্রেপ্তার হয়েছে মহানগর জামায়াতের তিন নেতাসহ শতাধিক শিবিরকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৪ ঘ.