২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়ন এলাকা থেকে ডাকাত সর্দার মো. জিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 08:23 AM

Updated : 24 Aug 2022, 07:09 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়ন এলাকা থেকে ডাকাত সর্দার মো. জিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় শনিবার মধ্যরাতে জিয়াকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার নূর হাসান। জিয়ার কাছ থেকে একটি রামদা ও একটি চাইনিজ কুড়াল পাওয়া গেছে বলে জানান তিনি। জিয়াকে গ্রেপ্তার করলেও তার সহযোগীদের ধরতে পারেনি র‌্যাব। জিয়ার বিরুদ্ধে মাদারীপুর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪১৪ ঘ.