২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পাকিস্তানি জঙ্গি'সহ গ্রেপ্তার ৫

ঢাকায় এক 'পাকিস্তানি জঙ্গি'সহ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 06:59 AM

Updated : 24 Aug 2022, 07:09 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় এক 'পাকিস্তানি জঙ্গি'সহ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের আঞ্চলিক নেতা। এদের চারজনকে শনিবার রাতে ধানমণ্ডিতে ঢাকা কলেজের বিপরীত দিকের সুকন্যা টাওয়ার থেকে এবং একজনকে নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বরে জানিয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান কর্নেল জিয়া আহসান। সুকন্যা টাওয়ার থেকে গ্রেপ্তারকৃতরা হলেন- পাকিস্তানের নাগরিক রেজোয়ান আহম্মেদ (২৬), বাংলাদেশি মো. ইমাদউদ্দিন ওরফে মুন্না (১৮), মো. আবু নাসের মুন্সী (২৮), মো. সাদেক হোসেন ওরফে খোকা। নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা মো. নান্নু মিয়া ওরফে বেলাল মণ্ডল ওরফে বিল্লাল (৩৫)। তাদের কাছ থেকে পাসপোর্ট, ধারালো চাকু, কম্পিউটারের সিপিইউ, বিভিন্ন ধরনের পরিচয়পত্র, বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায়। র‌্যাব কর্মকর্তা জিয়া সাংবাদিকদের বলেন, "রেজোয়ান ঢাকায় অবস্থান করে জইশ-ই মোহাম্মদের আঞ্চলিক সমন