ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জনকে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০০৯ দেওয়া হয়েছে।
তারা হলেন- কবিতায় অরুণাভ সরকার ও রবিউল হুসাইন, উপন্যাসে আনোয়ারা সৈয়দ হক ও সুশান্ত মজুমদার, গবেষণায় ড. আবুল আহসান চৌধুরী এবং শিশুসাহিত্যে রফিকুল হক।
শনিবার বিকালে বইমেলার মূলমঞ্চে এক অনুষ্ঠানে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক, সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।
গত ১৯ ফেব্র"য়ারি পুরস্কারের জন্য এই ছয়জনের নাম ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/এইচএ/০২০০ঘ.
bdnews24