২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর বিহারি বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরের একটি বস্তিতে শনিবার সন্ধ্যায় আগুন ধরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 03:45 PM

Updated : 24 Aug 2022, 07:07 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের একটি বস্তিতে শনিবার সন্ধ্যায় আগুন ধরেছে। খবর পেয়ে দমকলের সাতটি গাড়ি মিরপুরের বিহারি বস্তির দিকে রওনা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দমকল কর্মকর্তা কাজী সুফিয়া। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন ধরেছে জানালেও হতাহতের তাৎক্ষণিক খবর দিতে পারেননি তিনি। বস্তিটিতে হাজার খানেক ঘর রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/জিএনএ/২০২০ ঘ.