২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বাস ধর্মঘট চলছে

দুই মালিক সমিতির দ্বন্দ্বের জেরে কুড়িগ্রামে দ্বিতীয় দিনের মত বাস ধর্মঘট চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 02:07 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মালিক সমিতির দ্বন্দ্বের জেরে কুড়িগ্রামে দ্বিতীয় দিনের মত বাস ধর্মঘট চলছে। কুড়িগ্রাম জেলা মালিক গ্র"প বৃহস্পতিবার এ ধর্মঘট ডাকে। ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ রুটসহ দেশের অন্যান্য স্থানের সঙ্গে কুড়িগ্রামের বাস যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার যাত্রীদের ট্রাক, ভ্যান, রিকশায় যাতায়াত করতে দেখা গেছে। কুড়িগ্রাম মটর মালিক গ্র"পের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, উত্তর ধরলা মটর মালিক সমিতি একটি অবৈধ সংগঠন। তারা গায়ের জোরে গাড়ি চালাচ্ছে। এ কারণে মালিক ও শ্রমিকরা স্বেচ্ছায় সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও তিনি জানান। 'উত্তর ধরলা মটর মালিক সমিতি'র সভাপতি খায়রুল আলম বলেন, উপজেলার যে কোনো রুট থেকে অন্য জেলায় বাস চালাতে হলে 'কুড়িগ্রাম জেলা মটর মালিক গ্র"প'র সঙ্গে সমঝোতা করার নিয়ম এতদিন প্রচলিত ছিল। কিন্তু 'উত্তর ধরলা মটর মালিক সমিতি' এ ধরনের কোনো সমঝোতা না করে সরাসরি রংপুরের সঙ্গে বাস চালানো শুরু করে। যাতে 'কুড়িগ্রাম জেলা মটর মালিক গ্র"প' বাধা দিতে না পারে সে জন্য সহকারী জজ আদালতে গত ১৬ ফেব্র"য়ারি একটি আবেদন করেন তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বাধা না দেওয়ার আদেশ দেয়। আদালতের এ আদেশ পাওয়ার পর কুড়িগ্রাম জেলা মটর মালিক গ্র"প ও মটর শ্রমিক ইউনিয়ন বৃহস্পতিবার থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। উত্তর ধরলা মটর মালিক সমিতির সভাপতি বলেন, "আমরা বৈধভাবে গাড়ি চালাচ্ছি। আমাদের কাছে আদালতের আদেশও রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৪ ঘ.