২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে উদ্ধার করা বস্তুগুলো বোমা

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করা আটটি বস্তু বোমা বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 12:31 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

টাঙ্গাইল, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করা আটটি বস্তু বোমা বলে নিশ্চিত হয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আবুল কাশেম নামের এক ব্যক্তির বাড়ির একটি নারকেল গাছের কাছে টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তুগুলো পাওয়া যায়। সন্ধ্যায় ৬টার দিকে ঘাটাইল সেনানিবাস থেকে ক্যাপ্টেন তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল এসে পরীক্ষার পর নিশ্চিত হয় এগুলো বোমা। পরে তারা বোমাগুলো নিষ্ক্রিয় করেন বলে জানান টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর আগে ওসি জসিম উদ্দিন সরকার জানান, বোমাগুলোর সঙ্গে একটি চিঠি পাওয়া গেছে। কাশেমের স্ত্রী উঠান ঝাড়