ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীর বেড়িবাঁধ এলাকায় বুধবার রাতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে অজ্ঞাত পরিচয় দুই যুবক নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার মো. সোহাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে ছিনতাইকারীরা মকসেদপুর বেড়িবাঁধ এলাকায় একটি ট্যাক্সিক্যাব থামিয়ে চালক ওয়াহেদ গাজীকে হাত পা বেঁধে পেছনের সিটে রেখে গাড়িটি নিয়ন্ত্রণে নেয়।
বিষয়টি একজন ভ্যানচালক দেখে র্যাবের টহল দলকে জানায়। র্যাব সদস্যরা ক্যাবটি ধাওয়া করলে ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে র্যাবকে লক্ষ্য করে গুলি করে পালাতে থাকে। র্যাবও পাল্টা গুলি চালায়।
গোলাগুলি থেমে গেলে ২৪/২৫ বছরের দু'যুবককে মৃত পাওয়া যায় বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/ডিডি/০০৩০ ঘ.
bdnews24