২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের অবরোধে ঢাকা-সিলেট সড়কে চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকদের অবরোধের কারণে বুধবার দুপুর ১টা থেকে ঢাকা-সিলেট সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 08:57 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকদের অবরোধের কারণে বুধবার দুপুর ১টা থেকে ঢাকা-সিলেট সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আশুগঞ্জে কলেজ শিক্ষার্থীরা একটি ভাংচুর করলে শ্রমিকরা অবরোধ শুরু করে। তারা আশুগঞ্জ গোল চত্বরে অবস্থান নিয়ে রয়েছে। আশুগঞ্জ থানার ওসি মো. আবু জাফর সাংবাদিকদের জানান, আশুগঞ্জ আব্বাসউদ্দিন কলেজের ছাত্ররা দুপুরে কুটি থেকে আশুগঞ্জগামী দিগন্ত পরিবহনের একটি বাস ভাংচুর করে। এর পরই শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। স্থানীয়রা জানায়, কলেজের সামনে এক ছাত্রকে নামিয়ে না দেওয়ায় বাসের হেলপারের সঙ্গে ওই ছাত্রর কথাকাটাকাটি হয়। এর জের ধরে পরে একটি বাস ভাংচুর করে ছাত্ররা। শ্রমিকদের অবরোধের কারণে ব্যস্ত এ সড়কে চলাচল বন্ধ থাকায় আশুগঞ্জ গোল চত্বরের উভয় পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন সৃষ্টি হয়েছে। যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৫ ঘ.