২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গাড়িচাপায় শ্রমিক নিহত

সাভারের আশুলিয়া থানার জিরাব এলাকায় মঙ্গলবার রাতে গাড়িচাপায় এক শ্রমিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 07:32 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

সাভার (ঢাকা), ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থানার জিরাব এলাকায় মঙ্গলবার রাতে গাড়িচাপায় এক শ্রমিক নিহত হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল সড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার উপপরিদর্শক মো. সামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। নিহতের নাম আব্দুল হাকিম (২৮)। তিনি জিরাব এলাকার 'বিস্তার প্রিন্টিং ইন্ডাস্ট্রিজে' কাজ করতেন। তার বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, কারখানার কাজ শেষে রাস্তা পেরোনোর সময় একটি প্রাইভেটকার হাকিমকে চাপা দেয়। পুলিশ গাড়িটি চিহ্নিত করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২০ ঘ.