২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পুলিশের গুলিতে 'ডাকাত' নিহত

রাজবাড়ীর পাংশা উপজেলায় মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 07:22 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

রাজবাড়ী, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলায় মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে। পাংশা থানার ওসি মুন্সি মোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, দৌলতদিয়া-কুষ্টিয়া সড়কে শিয়ালডাঙ্গী এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। ওই সময় মারা যায় এক ব্যক্তি। ডাকাত দলের ফেলে যাওয়া দুইটি ছোরা এবং হাতে তৈরী দুটি বোমা উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩১৩ ঘ.