২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের করা ছাত্রলীগকর্মীদের তালিকা উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকের কক্ষ থেকে ওই হলের ছাত্রলীগকর্মীদের নামের তালিকা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 04:03 PM

Updated : 24 Aug 2022, 07:00 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকের কক্ষ থেকে ওই হলের ছাত্রলীগকর্মীদের নামের তালিকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মতিহার থানা পুলিশ ওই হলে তল্লাশি চালিয়ে শতাধিক জিহাদি ও ইসলামী বই, ধর্ম বিষষক কয়েকটি কম্পিউটার ডিস্কও (সিডি) উদ্ধার করে। এর আগে শনিবার শের-ই-বাংলা ফজলুল হক হল থেকে ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতিসহ ৫ নেতাকর্মীর নামের তালিকা উদ্ধার করা হয়। সোমবার রহমতুন্নেসা হল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ২১টি জিহাদি বই। হবিবুর রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক শহীদ ইকবাল সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৬টার দিকে পুলিশ হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালায়। এসময় হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের কক্ষ (২৫১) থেকে ওই হলে অবস্থানরত ছাত্রলীগের কর্মীদের একটি নামের তালিকা উদ্ধার করা হয়। নামের তালিকায় ছাত্রলীগকর্মী আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মাযহারুল ইসলাম, মাহমুদুর রহমান, মোর্শেদুল ইসলামসহ ১৫ জনের নাম রয়েছে বলে তিনি জানান। এছাড়া হল শাখা শিবিরের সভাপতি রাইজুল ইসলামের কক্ষ (৩৪৪) থেকে ১০টি জিহাদি বই ও একটি সিডি উদ্ধার করা। প্রাধ্যক্ষ জানান, হল প্রশাসন দুটি কক্ষ সিলগালা করে দিয়েছে। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, তল্ল