২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলো জাহাজভাঙা শ্রমিকরা

'বিষাক্ত রাসায়নিকমুক্ত' ছাড়পত্রসহ স্ক্র্যাপ জাহাজ আমদানির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জাহাজভাঙা শ্রমিক-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 06:26 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিষাক্ত রাসায়নিকমুক্ত' ছাড়পত্রসহ স্ক্র্যাপ জাহাজ আমদানির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জাহাজভাঙা শ্রমিক-কর্মচারীরা। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শফর আলী ও মহানগর নেতা শফি বাঙ্গালি উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে শ্রমিকদের পক্ষে কারো স্বাক্ষর নেই। এসময় এ শিল্পের প্রায় দুই হাজারেরও বেশি শ্রমিকও উপস্থিত ছিলেন। অবিলম্বে জাহাজ ভাঙ্গা শিল্পের নীতিমালা প্রণয়নে শ্রমিক, শিপইয়ার্ড মালিক এবং স্থানীয় সংসদ সদস্যকে অর্ন্তভুক্ত, এনজিও প্রতিনিধির পরিবর্তে নীতিমালা তৈরিতে শ্রমিকদের মতামত নেওয়ার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর মহানগর শাখাও প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়। এতে জাহাজভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধের পদক্ষেপ ও নীতিমালা তৈরিতে শ্রমিক প্রতিনিধি অর্ন্তভুক্তিসহ ১৫ দফা দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/০০১৪ ঘ.