২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ইউপি চেয়াম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আবুল হোসাইন বাদলকে সোমবার সন্ধ্যায় কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 04:42 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

জামালপুর, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আবুল হোসাইন বাদলকে সোমবার সন্ধ্যায় কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্র"তার জেরে অজ্ঞাত সন্ত্রাসীরা শ্যামপুর রেল ক্রসিংয়ের কাছে রাত ৭টার দিকে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/১০৩৭ ঘ.