পাবনা, ২২ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - চাঁদা দিতে অস্বীকার করায় পাবনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, হত্যাকারীরা চরমপন্থী সংগঠনের সদস্য।
সোমবার ভোরে বেড়া উপজেলার পাগলা গ্রামে নিহত ব্যক্তির নাম আলাল মোল্লা।
বেড়া থানার ওসি জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা আলালের বাড়িতে হামলা চালিয়ে তাকে উঠানে নিয়ে কুপিয়ে হত্যা করে।
তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছে, পুর্ব বাংলার সর্বহারা পার্টি নামে একটি চরমপন্থী সংগঠন কিছুদিন আগে চিঠি দিয়ে আলালের কছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করেন।
ওসি বলেন, চাঁদা দাবির বিষয়টি খতিয়ে হচ্ছে। তার ধারণা জমিজমা নিয়ে বিরোধের কারণেও এ হত্যাকান্ড ঘটতে পারে।
এ ব্যাপারে বেড়া থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24