২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাওহিদের ৪ সদস্য গ্রেপ্তার

নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত একুশের বইমেলার একটি স্টল থেক সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাওহিদের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 03:05 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

নোয়াখালী, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত একুশের বইমেলার একটি স্টল থেক সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাওহিদের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 'তাওহীদ প্রকাশনা'র নামে বরাদ্দ ওই স্টল থেকে গ্রেপ্তারকৃত এই চারজন হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ফোরকরা গ্রামের মাইনুদ্দিন (৩০), ইব্রাহিম খলিল (১৭), হাসনা আক্তার (১৮) ও দিনাজপুরের নেছারাবাদ গ্রামের মমতাজ জাহান মুন্নী (২৫)। তাদের স্টল থেকে উদ্ধার করা হয়েছে দাজ্জাল ও ইহুদি খ্রিষ্টান মতবাদ নামের বইসহ হিজবুত তাওহিদের বেশকিছু বই, সিডি ও প্রচারপত্র। সুধারাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের হিজবুত তাওহিদের সদস্য বলে জানিয়েছেন। "স্টল থেকে উদ্ধার করা বই, সিডি ও দলীয় প্রকাশনাগুলো বিতর্কিত হওয়ায় তাদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" তারা কিভাবে স্টল বরাদ্দ পেল জিজ্ঞেস করা পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, 'তাওহীদ প্রকাশনা' নিষিদ্ধ না হওয়ায় হয়তো তারা স্টল বরাদ্দ পেয়ে থাকতে পারে। মামলার প্রস্তুতি চলছে। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ ঘটনায় সম্মিলিত সাংস্কিৃতিক জোটের নোয়াখালী জেলা সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের সংগঠন কিভাবে স্টল বরাদ্দ পায় তা খতিয়ে দেখা উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০১ ঘ.