ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক আইন সচিব কাজী হাবিবুল আওয়ালকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে।
এছাড়াও সচিব পর্যায়ে চার কর্মকর্তার পদে রদবদল এনেছে সরকার।
সচিব পর্যায়ের পাঁচজনের রদবদল ও পদায়নের আদেশ সোমবার জারি করেছে সংস্থাপন মন্ত্রণালয়।
আইন সচিব হিসেবে কাজী হাবিবুল আওয়ালের নিয়োগ অবৈধ ঘোষণা করে গত মাসে আদালত রায় দেওয়ার পর তার চাকরি সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলো। প্রায় একমাস পর তিনি দপ্তর পেলেন।
আইন মন্ত্রণালয়ের সচিব পদে হাবিুবল আওয়ালের নিয়োগের সময় যে নীতিমালা মানা না হওয়ায় আদালত তার নিয়োগ অবৈধ ঘোষণা করে।
আইন সচিব থাকা অবস্থায় বিধিবহির্ভূতভাবে দুই বিচারককে অবসরে পাঠানো নিয়েও জটিলতায় জড়িয়েছিলেন হাবিবুল আওয়াল। সংসদীয় কমিটি এজন্য তাকে তলব করলে তিনি ওই ঘটনার দায় মাথায় নিয়ে ক্ষমাও চান।
সংসদ সচিব আশফাক হামিদকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেব বদলি করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুর রব হাওলাদারকে করা হয়েছে বিজ্ঞান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব।
বিজ্ঞান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব একেএম আব্দুল আউয়াল মজুমদারকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব শহীদুল হককে একই মন্ত্রণলায়ের ড্রাফটিং ও লেজিস্লে
bdnews24