ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার সুমন মাহমুদ।
এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে সিসিটিভি।
কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে উন্মুখ ঢাকাবাসী ভিড় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায়। ফুলের তোড়া আর ডালা সাজাতে বিরাম নেই শাহবাগের ফুলের দোকানগুলোতে। নীলক্ষেতের ব্যানার আঁকিয়েদের ব্যস্ততারও শেষ নেই।
একুশের প্রথম প্রহরেই শ্রদ্ধা নিবেদনের জন্য হাজার হাজার মানুষের ভিড় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এসেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও ।
শাহবাগের ফুলের দোকানগুলোতে দারুণ ব্যস্ততা। জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট মাজার এবং শিশু একাডেমির পাশের সড়কের দুই পাশেও ফুলপাড়ায় ভিড় করেছেন অনেকে। কেনা হচ্ছে ফুলের ডালা ও তোড়া। একসঙ্গে এতো ফুলের যোগান দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। ফুল দোকানের বিক্রেতারা জানালেন, একুশের রাতে ফুলের চাহিদার কথা মাথায় রেখে কয়েকদিন আগে থেকেই তারা প্রস্তুতি নিয়েছেন। তবে শেষ মুহূর্তের চাহিদামতো সরবরাহ কুলিয়ে উঠতে পারছেন না।
ফুল বিক্রেতা আশিক মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২২ হাজার টাকার ফুল বিক্রি করেছেন সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত। এখনো বিক্রির অনেক অর্ডার রয়েছে। তোড়া বানানোর কর্মীর অভাবে অর্ডারের সমাল দিতে তার হিমশিম খেতে হচ্ছে।
শাহবাগের কাছে আরেক ফুল বিক্রেতা হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' অকির্ড, গোলাপ ও রজনী গন্ধার দাম তুলনামূলক বেশি। ক্রেতারা অকির্ড দিয়ে পুস্পস্তবক চাচ্ছেন। ওইসব ফুলের সঙ্গে হলুদ গাঁদা ফুলসহ একটি পুস্পস্তবক বিক্রি করছে ৬০০ টাকায় থেকে এক হাজার টাকায়।''
নীলক্ষেতের ব্যানারের দোকানগুলোতে আঁকিয়েদের কর্মব্যস্ততা। লাল ব্যানারে শিল্পী অঙ্কন চলছে অবিরাম গতিতে। নীলক্ষেতের কাছে নবীন অঙ্কন শিল্পী রবি দা জানালেন, তিনি সারাদিনে দেড় ' শ ব্যানারে তুলি-ব্রাসে হেডিং এঁেকছেন।
সন্ধ্যা থেকেই শহীদ মিনারের আশপাশে রয়েছে নিরাপত্তার ঘেরাটোপ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় মোতায়েন আছেন সোয়াত, র্যাব, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার লোকজনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সাড়ে ৮ হাজার সদস্য বলে জানিয়েছেন ডিএমপি'র কমিশনার এ কে এম শহীদুল হক।
রাত ৮টার পর শহীদ মিনারের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে এসএসএফ। দোয়েল চত্বর, পলাসীর মোড়, টিএসসি'র মোড় এর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সবগুলো সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
এর আগে সন্ধ্যা ৭ টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শাহবাগের কাছে প্রবেশ পথে চলছে ব্যাপক তল্লশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩০০ ঘ.
bdnews24